উত্তম ওয়েল্ড তৈরি | ওয়েল্ডিং এন্ড ফেব্রিকেশন ১

উত্তম ওয়েল্ড তৈরি ক্লাসটি ওয়েল্ডিং এন্ড ফেব্রিকেশন ১ [Welding and Fabrication 1] কোর্সের ২ অধ্যায়ের [Chapter 2] ক্লাস। উত্তম ওয়েল্ড তৈরির শর্তাবলি [ Good Welding Conditions ] ক্লাস টি ওয়েল্ডিং এন্ড ফেব্রিকেশন ১ [Welding and Fabrication 1] কোর্সের [Course] ১ম পত্রের [1st Paper] অংশ, যা ১০ম শ্রেণীতে [Class 10] পড়ানো হয়। ওয়েল্ডিং এন্ড ফেব্রিকেশন ১ [Welding and Fabrication 1] কোর্সের প্রায় সকল ভিডিওই আমাদের চ্যানেলে পেয়ে থাকবেন।

 

উত্তম ওয়েল্ড তৈরি

 

উত্তম ওয়েল্ড এর বৈশিষ্ট্য

ওয়েল্ডিং একটি জটিল এবং কঠিন কাজ। ভালো ওয়েন্ডিং করা মোটেও সহজ নয়। তাই ওয়েল্ডারকে ধাতুর গুণাগুণ, প্রকৃতি ওয়েন্ডিং এর পরিভাষা, ওয়েন্ডিং এর নিয়ম-কানুন ইত্যাদি সম্পর্কে জ্ঞান থাকতে হবে। একজন দক্ষ ওয়েল্ডার এর কাছে ভালো ওয়েন্ডিং করা মোটেও কঠিন কাজ নয়। অনেক সময় অনেক দক্ষ ওয়েল্ডারও অবহেলা করে ভুল নিয়মে ওয়েন্ডিং করে গুণাগুণ সম্পন্ন জোড় তৈরি করতে পারে না।

 

উত্তম ওয়েল্ড তৈরি

 

ওরেন্ডের মান ও শক্তি নিরূপণে নিম্নে বর্ণিত বিষয়াদি বিবেচনা করতে হবে—

  • উত্তম পেনিট্রেশন বা সঠিক পেনিট্রেশন নিশ্চিত করতে হবে।
  • নির্দিষ্ট পরিমাণ ধাতুর গলন সম্পন্ন করতে হবে।
  • ধাতু জমাকৃতির নিবিড়তা বজায় রাখতে হবে।
  • ওয়েল্ড এর আকৃতি এবং রং মান সম্পন্ন হতে হবে।
  • ধাতু ছিটানো (স্প্যাটার) রোধ করতে হবে।
  • বিডসমূহের ধারাবাহিকতা ও মসৃণতা অক্ষুণ্ণ রাখতে হবে।

 

উত্তম ওয়েল্ড এর গুরুত্ব বর্ণনা

পেনিট্রেশনের গুরুত্বঃ

জোড়ের শক্তির জন্য এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। অনেক ক্ষেত্রে অপর্যাপ্ত পেনিট্রেশনের জন্য অন্যান্য বিষয়াদি বিবেচনা ছাড়াই জোড় সম্পূর্ণরূপে বাতিল হতে পারে। সিংগল ‘ভি’ বাট জোড় পেনিট্রেশন বিভ সমান এবং জোড়ের মাঝখানে জোড়াতে বিরতিহীন হবে। পেনিট্রেশন বিডের গলন রুটফেসের মধ্যে উত্তমরূপে হতে হবে। তবে এরও মাপ রয়েছে। পেনিট্রেশন এর উচ্চতা হবে ইলেকট্রোডের ব্যাসের সমান।

সামান্য বেশি বা কম গ্রহণযোগ্য। কম গলন বেন্ড টেস্ট বা ধ্বংসাত্মক পরীক্ষায় ধরা পড়ে। ফিলেট জোড়ে পেনিট্রেশন কর্নার পর্যন্ত পুরাপুরি হওয়া উচিত। ফিলেট ওয়েল্ড ব্রেক টেস্টে পরিষ্কার ধাতু রুট বরাবর দৃশ্যমান হওয়া উচিত । ওয়েন্ডিং জোড়ের মধ্যে অনেক সময় বার্নথ্রো দেখা যায়। এক্ষেত্রে মূল ধাতুর জোড়ের স্থান হিট অ্যাফেকটেড জোন হয়ে পড়ে। যার ফলে উক্ত স্থানে ফাটল দেখা দিতে পারে।

 

 

গলনের গুরুত্বঃ

মূল ধাতুর মধ্যে এবং একাধিক রানের ওয়েল্ড এর মধ্যে পেনিট্রেশনের জন্য ভালো গলন অত্যাবশ্যক। ইন্টার রানের মধ্যেভালো গলন না হলে বিভিন্ন ধরনের ত্রুটি দেখা যায়, যেমন ল্যাক অফ ফিউশান, গ্যাস পকেট, স্লাগ ইনক্লুশান ইত্যাদি। তাই ওয়েল্ডিং এর ক্ষেত্রে ইন্টার রানের গুরুত্ব অপরিসীম।

  •  ওয়েল্ড জমাকৃতির বর্ণনাঃ ওয়েল্ড এর গঠন নিবিড় এবং অপদ্রব্য যথা স্লাগ ইনক্লুশান এবং ছিদ্রাময়তামুক্ত হওয়া উচিত।
  •  ওয়েল্ড এর আকৃতি এবং রং এর বর্ণনাঃ
    ডিজাইন মোতাবেক ওয়েল্ডড জোড়ের শক্তি প্রাপ্তির নিমিত্তে ওয়েল্ড এর নির্দিষ্ট আকৃতি বজায় রাখা গুরুত্বপূর্ণ। ওয়েল্ড এর আকৃতি জোড়ের কর্ম-ক্ষমতাকে প্রভাবিত করে। এট থিকনেস (Throat Thickness) কম হওয়ার দরুন স্বাভাবিক মিটর ফিলেটের তুলনায় অবতল ফিলেট ওয়েল্ড দুর্বল হয়। জোড়ের শক্তি বজায় রাখতে বাট ওয়েন্ডের আকৃতি মসৃণ এবং ওয়েল্ড এর উপর সমভাবে কেন্দ্রীভূত হবে এবং রিইনফোর্সমেন্ট উচ্চতা প্লেটের পুরুত্বের প্রায় শতকরা ১০ ভাগ হবে। ভালো ওয়েল্ড এর রং উজ্জ্বল হবে।
  • স্প্যাটারঃ যদিও ওয়েন্ডিং জোড়ের ক্ষেত্রে স্প্যাটার তেমন ত্রুটি হিসেবে বিবেচিত নয়, তবু যখন কোন জোড়ে অত্যাধিক স্প্যাটার দেখা যায, তখন বুঝতে হবে জোড়াটি কম শক্তিধর। স্টাটার তখনই দেখা দেয় যখন ওয়েল্ডার কিছু ভুল করে থাকে, আর ভুলের কারণেই জোড়ে ত্রুটি দেখা দেয়।

 

উত্তম ওয়েল্ড তৈরি নিয়ে বিস্তারিত ঃ

Leave a Comment