পীড়ন কী, ভৌত ও গাণিতিক ব্যাখ্যা, একক ও প্রকারভেদ ক্লাসটি পলিটেকনিক [ Polytechnic ] এর “মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়াল [Mechanical Engineering Materials] ৬৭০১৩, [67013]” কোর্সের অংশ। পীড়ন বা স্ট্রেস কি, এর ভৌত ও গাণিতিক ব্যাখ্যা, একক ও বিভিন্ন প্রকারভেদ নিয়ে আলোচনা করা হয়েছে এই ক্লাসে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়াল [Mechanical Engineering Materials] কোর্সের প্রায় সকল ভিডিওই আমাদের চ্যানেলে পাবেন।
পীড়ন কী, ভৌত ও গাণিতিক ব্যাখ্যা, একক ও প্রকারভেদ
একটি মান নির্দেশ করে। কোন বস্তুর ওপর বাইরে থেকে বল প্রয়োগ করা হলে বস্তুর আকার বা আয়তনে পরিবর্তন ঘটে একেই পীড়ন বলে। বলকে ক্ষেত্রফল দিয়ে ভাগ করা হলে পীড়ন পাওয়া যায়। পীড়ন একটি স্কেলার রাশি। এর কোন দিক নেই।কোনো বস্তুর প্রস্থচ্ছেদ বা তলের প্রতি একক ক্ষেত্রফলের ওপর প্রযুক্ত অসহ ভারকে অসহ পীড়ন বলে। আন্তর্জাতিক পদ্ধতিতে (এসআই) পীড়নের একক প্যাসকেল (Pa)। পীড়নের মাত্রীয় সংকেত হল [ML-1T-2]। অর্থাৎ চাপের মাত্রীয় সংকেত ও পীড়নের মাত্রীয় সংকেত একই হয়।
বস্তুর ওপর প্রয়োগকৃত বল বেশি হয়ে গেলে বস্তুটি ভেঙে যায় বা ছিঁড়ে যায়। সবচেয়ে কম মানের যে বলের জন্য বস্তুটি ভেঙে যায় বা ছিঁড়ে যায়, তাকে অসহ বল বলে। আর অসহ বলের জন্য যে পীড়ন হয় তাকে অসহ পীড়ন বলে।

বস্তুর প্রকৃতির ওপর ভিত্তি করে তিন ধরনের পীড়ন দেখা যায়।
যথা : ১) দৈর্ঘ্য বা টান পীড়ন ২) আয়তন পীড়ন এবং ৩) ব্যাবর্তন পীড়ন
দৈর্ঘ্য বা টান পীড়ন
দৈর্ঘ্য বিকৃতি প্রতিরোধ করার জন্য বস্তুর একক ক্ষেত্রফল বরাবর বাধাদানকারী যে বলের সৃষ্টি হয়,তাকে দৈর্ঘ্য বা টান পীড়ন বলা হয়।
আয়তন পীড়ন
আয়তন বিকৃতি প্রতিরোধ করার জন্য বস্তুর একক ক্ষেত্রফল বরাবর লম্ব ভাবে বাধাদানকারী যে বলের সৃষ্টি হয়,তাকে আয়তন পীড়ন বলা হয়।
ব্যাবর্তন পীড়ন
ব্যাবর্তন বিকৃতি প্রতিরোধ করার জন্য বস্তুর একক ক্ষেত্রফল বরাবর বাধাদানকারী যে বলের সৃষ্টি হয়,তাকে ব্যাবর্তন পীড়ন বলা হয়। ব্যাবর্তন পীড়ন কে আবার মোচড় পীড়নও বলে।

পীড়ন কী, ভৌত ও গাণিতিক ব্যাখ্যা, একক ও প্রকারভেদ নিয়ে বিস্তারিত ঃ