লেদ মেশিনের সাহায্যে ফেসিং করার দক্ষতা অর্জন ক্লাসটি “মেকানিক্যাল ওয়ার্কশপ প্র্যাক্টিস” কোর্সের অংশ। “মেকানিক্যাল ওয়ার্কশপ প্র্যাক্টিস” কোর্সের প্রায় সকল ভিডিওই আমাদের চ্যানেলে পেয়ে থাকবেন।
লেদ মেশিনের সাহায্যে ফেসিং করার দক্ষতা অর্জন
লেদ মেশিন মেশিন শপের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যন্ত্র, যা কোন বস্তুকে নিজের অক্ষে ঘোরানোর মাধ্যমে বিভিন্ন ধরণের কাজ করে যেমন: কাটিং, স্যান্ডিং, নার্লিং, ড্রিলিং বা ডিফর্মেশন। এসব কাজ বিভিন্ন কাটিং টুলের সাহায্যে কর হয় । লেদ মেশিনের সাহায্যে সে সব বস্তু তৈরি করা যায় যারা এর ঘূর্ণন অক্ষ সাপেক্ষে প্রতিসম।
বিভিন্ন ধরণের কাজে লেদ ব্যবহার করা হয়, যেমন: কাঠেরকাজ, ধাতুরকাজ, ধাতুমোচরানো এবং গ্লাসের কাজ । মাটি, চীনামাটি বা পাথর নির্মিত তৈজসপত্রের আকার দিতেও লেদের ব্যবহার করা হয়, যার বহুলপরিচিত উদাহরণ হচ্ছে কুমারের সংক্রিয়চাকা । বেশি সুবিধাসম্পন্ন লেদ মেশিনের সাহায্যে অনেকধরণের চক্রাকার ঘনবস্তু ও সমতল পৃষ্ঠ তৈরি করা যায় এবং স্ক্রর প্যাঁচ বা হেলিক্স কাটা যায় । আলংকারিক লেদের মাধ্যমে অবিশ্বাস্য জটিল সব ত্রিমাত্রিক বস্তু তৈরি করা যায় ।
লেদ মেশিন এমন এক প্রকার মেশিন টুলস যা অপর একটি লেদ মেশিন তৈরি করতে যতগুলো অপারেশন প্রয়োজন হয়, তার সবই এ মেশিনে করতে পারে। এ অধ্যায় লেদ মেশিনের পরিচিতি, লেদ মেশিনের বিভিন্ন অংশসমূহ অবহিতকরণ, লেদ মেশিনের সাহায্যে টার্নিং, ফেসিং এবং লানিং করা ও লেদ মেশিন চালনার করার সাবধানতা ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হয়েছে।

ফেসিং প্রক্রিয়া (Facing process)
ওয়ার্কপিসের প্রাপ্তকে এর অক্ষের সাথে সমকোণে সমান করার মেশিনিং পদ্ধতি হলো ফেইস কাটিং। চাকে লাইভ ও ডেড সেন্টারের মাৰে, ফেস প্লেট, কলেটে বাধা অবস্থায় অথবা টেডি রেস্ট দ্বারা সাপোর্ট দেওরা অবস্থার ফেসিং করা হয়। ফেসিং করার উদ্দেশ্য হলো ওয়ার্কপিসের প্রান্তিক অক্ষের সাথে করার, সমকোণে আনা, মসৃপ করা এবং এর দৈর্ঘ্যকে সঠিক মাপে আনা, সেটার লেসে ফেসিং করার সময় অবশ্যই কাটিং টুল এর কাটিং এজ ডেড সেন্টারের সেন্টার একই উচ্চতায় অবস্থান করবে।
ফেসিং (Facing)
ওয়ার্কপিসের প্রাপ্তকে এর অক্ষের সাহিত সমকোণে সমান করার মেশিনিং পদ্ধতি হলো ফেস কাটিং বা ফেসিং। চাকে উভয় সেন্টারের মাঝে, ফেসপ্লেট, কলেটে বাঁধা অবস্থায় অথবা স্টেডি রেস্ট দ্বারা সাপোর্ট দেওয়া অবস্থায় ফেসিং কর হয় । ফেসিং করার উদ্দেশ্য হলো ওয়ার্কপিসের প্রাপ্তকে এর অক্ষের সাথে স্কয়ার ও মসৃণ করা এবং এর দৈর্ঘ্যকে সঠিক মাপে আনা।
দুটি পদ্ধতিতে ফেসিং করা হয়। ওয়ার্কপিসের কেন্দ্র হতে ভেতরের দিকে এবং বাহির হতে কেন্দ্রের দিকে। কেন্দ্র হতে বাইরের দিকে ফেসিং করা অধিক মসৃণ হয়, কিন্তু এ নিয়মে ফেসিং করা কঠিন, কারণ কাটিং টুল সরে যায়। বাহির হতে কেন্দ্রের দিকে ফেসিং করা অধিক সুবিধাজনক এবং এতে হেভি কাট দেওয়া যায় ।
