বিকৃতি ভৌত, গাণিতিক ব্যাখ্যা, একক ও প্রকারভেদ ক্লাসটি পলিটেকনিক [ Polytechnic ] এর “মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়াল [Mechanical Engineering Materials] ৬৭০১৩, [67013]” কোর্সের অংশ। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়াল [Mechanical Engineering Materials] কোর্সের প্রায় সকল ভিডিওই আমাদের চ্যানেলে পাবেন। বিস্তারিত প্লেলিস্টে দেখুন।
বিকৃতি ভৌত, গাণিতিক ব্যাখ্যা, একক ও প্রকারভেদ
বিকৃতি কাকে বলে?
বাইরে থেকে বল প্রয়োগের ফলে কোনো বস্তুর একক মাত্রায় যে পরিবর্তন হয় তাকে বিকৃতি (Strain) বলে। আমরা জানি, কোন স্থিতিস্থাপক বস্তুর উপর বল প্রয়োগ করলে এর দৈর্ঘ্য, আকার বা আকৃতি, আয়তন ইত্যাদির পরিবর্তন ঘটে। বাইরে থেকে বল প্রয়োগের ফলে কোন বস্তু একক মাত্রায় যে পরিবর্তন হয় তাকে বিকৃতি বলে।

বিকৃতির প্রকারভেদ
বিকৃতি তিন প্রকার।
যথা- ১) দৈর্ঘ্য বিকৃতি (২) আকার বিকৃতি এবং ৩) আয়তন বিকৃতি।
১) দৈর্ঘ্য বিকৃতি: বাহ্যিক বল প্রয়োগের ফলে যদি কোন বস্তুর দৈর্ঘ্যের পরিবর্তন ঘটে, তবে তাকে অনুদৈর্ঘ্য বিকৃতি বলে। একক দৈর্ঘ্যের পরিবর্তন দ্বারা বস্তুর দৈর্ঘ্য বিকৃতি পরিমাপ করা হয়।
২) আকার বিকৃতি বা কৃন্তন বিকৃতিঃ বল প্রয়োগের ফলে যদি কোন বস্তুর আকারের পরিবর্তন ঘটে, তবে তাকে আকার বিকৃতি বলে। আকার পরিবর্তনে সৃষ্ট কৌণিক বিচ্যুতি দ্বারা আকার বিকৃতি পরিমাপ করা হয়।
৩) আয়তন বিকৃতিঃ বল প্রয়োগের ফলে যদি বস্তুর আয়তনের পরিবর্তন ঘটে তবে আয়তন বিকৃতি বলে এবং একক আয়তনের আয়তন পরিবর্তন দ্বারা আয়তন বিকৃতি পরিমাপ করা হয়।
১) দৈর্ঘ্য বিকৃতি
কোন বস্তুর ওপর বাইরে থেকে বল প্রয়োগের ফলে যদি এর দৈর্ঘ্যের পরিবর্তন হয়,তাহলে একক দৈর্ঘ্যের পরিবর্তনকে দৈর্ঘ্য বিকৃতি বলে। L দৈর্ঘ্যের কোন বস্তুর ওপর দৈর্ঘ্য বরাবর বল প্রয়োগ করলে যদি এর দৈর্ঘ্যের পরিবর্তন l(small L) হয়,তবে দৈর্ঘ্য বিকৃতি = l/L
২) আয়তন বিকৃতি
বাইরে থেকে বল প্রয়োগের ফলে যদি কোন বস্তুর আকারের পরিবর্তন না হয়ে শুধু আয়তনের পরিবর্তন হয়,তাহলে একক আয়তনের পরিবর্তনকে আয়তন বিকৃতি বলে। V আয়তনের কোন বস্তুর ওপর বল প্রয়োগের ফলে যদি এর আয়তন v পরিমাণ কমে যায়, তবে আয়তন বিকৃতি =v/V
৩) ব্যাবর্তন বা মোচড় বিকৃতি
একক দূরত্বে অবস্থিত দুই তলের মধ্যবর্তী আপেক্ষিক সরণকে ব্যাবর্তন বা মোচড় বিকৃতি বলে। এতে বস্তুর আকৃতি পালটে যায়,তবে আয়তন ঠিক থাকে।
