ভার্নিয়ার ক্যালিপার এর সাহায্যে বিভিন্ন প্রকার মাপের পদ্ধতি | মেকানিক্যাল ওয়ার্কশপ প্র্যাক্টিস

ভার্নিয়ার ক্যালিপার এর সাহায্যে বিভিন্ন প্রকার মাপের পদ্ধতি  ক্লাসটি “মেকানিক্যাল ওয়ার্কশপ প্র্যাক্টিস” কোর্সের অংশ। “মেকানিক্যাল ওয়ার্কশপ প্র্যাক্টিস” কোর্সের প্রায় সকল ভিডিওই আমাদের চ্যানেলে পেয়ে থাকবেন।

 

ভার্নিয়ার ক্যালিপার এর সাহায্যে বিভিন্ন প্রকার মাপের পদ্ধতি

 

ভার্নিয়ার স্কেলের পরিমাপ পদ্ধতিঃ

(১) ভার্নিয়ার স্কেলের পরিমাপ পদ্ধতি (মেট্রিক) :

বস্তুর প্রকৃত পরিমাপ সবসময় পূর্ণ সংখ্যায় হয় না। ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ যদি প্রধান স্কেলের যে কোন দাগের সাথে মিলে যায় তাহলে পরিমাপ তত মিমি হয়। কিন্তু ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ যদি প্রধান স্কেলের দুইটি দাগের মধ্যবর্তী কোন স্থানে অবস্থান করে তাহলে ভার্নিয়ার স্কেল থেকে মাপ পড়ার প্রয়োজন হয়।

এক্ষেত্রে ভার্নিয়ার স্কেলের শূন্য চিহ্নিত দাগটি প্রধান স্কেলের যে দাগ অতিক্রম করে সে দাগ পর্যন্ত দূরত্বকে বস্তুর পূর্ণ পরিমাপ ধরা হয়। আবার ভার্নিয়ার স্কেলে যত সংখ্যক দাগটি প্রধান স্কেলের একটি মাত্র দাগের সাথে একই সরলরেখায় চলে আসে বা সবচেয়ে কাছাকাছি হয় তার সাথে ভার্নিয়ার ধ্রুবক গুণ করে যা পাওয়া যায় তাকে ইতিপূর্বে প্রাপ্ত পূর্ণমাপের সাথে যোগ করে বস্তুর প্রকৃত পরিমাপ নির্ধারণ করা হয় ।

 

ভার্নিয়ার ক্যালিপার

 

(২) ভার্নিয়ার স্কেলের পরিমাপ পদ্ধতি (ব্রিটিশ):

প্রধান স্কেল এবং ভার্নিয়ার স্কেলের সমন্বয়ে মোট পরিমাপ নির্ধারিত হয়। এর প্রধান স্কেল ইঞ্চিতে দাগ কাটা থাকে। সাধারণত প্রতিটি ইঞ্চি সমান ১০ ভাগে বিভক্ত করে অপেক্ষাকৃত কম লম্বা দাগ সহ ছোট আকারের সংখ্যা দ্বারা চিহ্নিত করা থাকে যার মান ০.১ ইঞ্চি। এ ভাগগুলো আবার সমান ৪ (চার) ভাগে ভাগ করা থাকে যার মান ০.১/৪ = ০.০২৫ ইঞ্চি অর্থাৎ ইঞ্চি পদ্ধতির ভার্নিয়ার ক্যালিপার্সে প্রধান স্কেলের প্রত্যেকটি ক্ষুদ্রতম ভাগ বা ঘরের মান ০.০২৫ ইঞ্চি। এ প্রকারের ভার্নিয়ার ক্যালিপার্সে ভার্নিয়ার স্কেলের মোট দাগ সংখ্যা থাকে ২৫।

সুতরাং ভার্নিয়ার ধ্রুবক হলো ০.০২৫/২৫ = ০.০০১ ইঞ্চি। ব্রিটিশ পদ্ধতিতে ভার্নিয়ার স্কেল দ্বারা মাপ নেওয়ার জন্য প্রথমে ভার্নিয়ার স্কেলের শূন্য চিহ্নিত রেখাটি কয়টি পূর্ণ ইঞ্চি রেখা অতিক্রম করেছে এবং কয়টি এক ইঞ্চির ১০ ভাগের ১ ভাগ রেখা অতিক্রম করেছে ও কত সংখ্যক ৪০ ভাগের এক ভাগ রেখা অতিক্রম করেছে সেদিকে খেয়াল রাখতে হয়।

এর পর লক্ষ করা হয় যে ভার্নিয়ার স্কেলের কত নম্বর রেখাটি প্রধান স্কেলের একটি মাত্র রেখার সাথে পূর্ণভাবে সরলরেখায় মিলিত হয়েছে। ভার্নিয়ার স্কেলের শূন্য দ্বারা অতিক্রান্ত প্রত্যেকটি রেখার মাপ যোগ করে তার সাথে ভার্নিয়ার স্কেলের মিলিত দাগ সংখ্যাকে ভার্নিয়ার ধ্রুবক দ্বারা গুণ করে গুণফল পূর্বের যোগফলের সাথে যোগ করলে মোট যোগফল ভার্নিয়ার ক্যালিপারের মোট মাপ নির্দেশ করে।

 

logo

 

ভার্নিয়ার ক্যালিপারের সাহায্যে বিভিন্ন প্রকার মাপের পদ্ধতি নিয়ে বিস্তারিত ঃ

Leave a Comment