ভার্নিয়ার ক্যালিপার্স ক্লাসটি মেশিন টুলস অপারেশন ১ [ Machine Tools Operation 1] কোর্সের ১০ অধ্যায়ের [ Chapter 10] পাঠ। “ভার্নিয়ার ক্যালিপার্স” নিয়ে আলচনার বিষয় হল,ভার্নিয়ার ক্যালিপার্স কি ,ভার্নিয়ার ক্যালিপার্স এর বিভিন্ন অংশ সনাক্ত করা, ভার্নিয়ার ধ্রবক কি ইত্যাদি। ভার্নিয়ার ক্যালিপার্স [ Vernier Caliper ] ক্লাস টি মেশিন টুলস অপারেশন ১ [ Machine Tools Operation 1] কোর্সের [Course] ১ম পত্রের [1st Paper] অংশ, যা ১০ম শ্রেণীতে [Class 10] পড়ানো হয়। মেশিন টুলস অপারেশন ১ [ Machine Tools Operation 1] কোর্সের প্রায় সকল ভিডিওই আমাদের চ্যানেলে পেয়ে থাকবেন।
ভার্নিয়ার ক্যালিপার্স
স্লাইড ক্যালিপার্সের গঠন
প্রধান স্কেলের যে প্রান্তে শূন্য দাগ কাটা থাকে অর্থাৎ, যে প্রান্ত থেকে স্কেলের সূচনা হয় সে প্রান্তে একটি ধাতব চোয়াল আটকানো থাকে। প্রধান স্কেলের গায়ে চোয়াল যুক্ত একটি ভার্নিয়ার স্কেল পরানো থাকে। চোয়ালযুক্ত ভার্নিয়ার প্রধান স্কেলের উপর সামনে বা পেছনে সরানো যায়। এ স্কেলের সাথে একটি ক্রু থাকে। এ স্ক্রুর সাহায্যে ভার্নিয়ার স্কেলকে প্রধান স্কেলের গায়ে যে কোনো জায়গার আটকিয়ে রাখা যায়। মূল স্কেলের চোয়াল এবং ভার্নিয়ার স্কেলের চোয়াল যখন লেগে থাকে তখন সাধারণত ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ প্রধান স্কেলের শূন্য দাগের সাথে মিলে যায়।
অনেক যন্ত্রে নাও মিলতে পারে। তখন বুঝতে হবে যান্ত্রিক ত্রুটি রয়েছে এবং এর জন্য পাঠ সংশোধন করে নিতে হয়। ভার্নিয়ারের শূন্য দাগ মূল স্কেলের শূন্য দাগের ডান পাশে থাকলে ত্রুটি হবে ধনাত্মক আর যদি ভার্নিয়ারের শূন্য দাগ প্রধান স্কেলের শূন্য দাগের বাম পাশে থাকে তাহলে ত্রুটি হবে ঋণাত্মক। এ যান্ত্রিক ত্রুটি সব সময়ই আপাত পাঠ থেকে বিয়োগ করতে হয়। কোনো দণ্ডের আপাত পাঠ যদি’ এবং যান্ত্রিক ত্রুটি যদি হয় তাহলে প্রকৃত পাঠ অর্থাৎ, দৈর্ঘ্য হবে L = L’-(+-e)

স্লাইড ক্যালিপার্স কীভাবে ব্যবহার করা হয়
যে বস্তু বা দণ্ডের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে তা স্লাইড ক্যালিপার্স এর চোয়াল দুটির মাঝে স্থাপন করতে হয়। ভার্নিয়ার স্কেলের সাথে লাগানো চোয়াল ঠেলে সামনে আনতে হয় যাতে প্রধান স্কেলের চোয়াল ও ভার্নিয়ারের চোয়াল বস্তুটিকে বিপরীত দিক থেকে স্পর্শ করে। এখন স্ক্রুর সাহায্যে ভার্নিয়ারটি প্রধান স্কেলের সাথে দৃঢ়ভাবে আটকে দিই। এবার প্রধান স্কেলের পাঠ ও ভার্নিয়ারের পাঠ নিই।
সুতরাং, বস্তুটির দৈর্ঘ্য = প্রধান স্কেল পাঠ (M) + ভার্নিয়ার সমপাতন (V) × ভার্নিয়ার ধরুবক (VC) – [ যান্ত্রিক ত্রুটি (+ e)]
- স্লাইড ক্যালিপার্সের ব্যবহার
- ক্ষুদ্র বস্তুর দৈর্ঘ্য নির্ণয়ে।
- চোঙ বা বেলনের উচ্চতা নির্ণয়ে।
- ফাঁপা নলের অন্ত:ব্যাস ও বহির্বাস নির্ণয়ে।
