মিলিং প্রক্রিয়া ক্লাস টি মেশিন টুলস অপারেশন ২ [ Machine Tools Operation 2] কোর্সের ১৪ অধ্যায়ের [ Chapter 14] পাঠ। মিলিং প্রক্রিয়া [ Milling Process ] ক্লাস টি মেশিন টুলস অপারেশন ২ [ Machine Tools Operation 2] কোর্সের [Course] ২য় পত্রের [2nd Paper] অংশ, যা ১০ম শ্রেণীতে [Class 10] পড়ানো হয়। মেশিন টুলস অপারেশন ২ [ Machine Tools Operation 2] কোর্সের প্রায় সকল ভিডিওই আমাদের চ্যানেলে পেয়ে থাকবেন।
মিলিং প্রক্রিয়া
মিলিং প্রক্রিয়ায় কাটিং টুল অনেক গতিতে ঘুরে ওয়ার্কর্পিচ থেকে ধাতব পদার্থ অপসারণ করে। আরবরে (arbor) একইসাথে একাধিক টুল বাঁধা যায়। মিলিং মেশিনে ফ্লাট সারফেস, ভিতর ও বাহিরের থ্রেড ও গিয়ার তৈরি করা যায়। কার্যক্ষমতা বেশি হওয়ায় শেপারের বদলে মিলিং মেশিনে কাজ বেশি করা হয়।

মিলিং মেশিন প্রধান অংশ (Main parts of Milling machine):
- বেজ (Base)
- ভার্টিক্যাল পজিশনিং ক্রু (Vertical positioning screw)
- ভার্টিক্যাল নি ট্রাভার্স ক্রাঙ্ক (Vertical knee traverse crank)
- নি (Knee )
- ক্রস ফিড হ্যান্ড হুইল (Cross feed hand wheel)
- টেবিল (Table)
- আরবর সাপোর্ট (Arbor support)
- ওভারহ্যাঙ্গিং সাপোর্ট (Overhanging support)
- স্পিন্ডল (Spindle)
- কলাম (Column )
- টেবিল ট্রাভার্স হ্যান্ড হুইল (Table traverse hand wheel)
মিলিং মেশিনের ব্যবহার (Use of Milling machine):
এই মেশিন দিয়ে ফ্লাট সারফেস, ভিতর ও বাহিরের থ্রেড ও গিয়ার তৈরি করা যায়। এছাড়াও মিলিং মেশিনের সাহায্যে বিভিন্ন প্রকার তল মেশেনিং, ড্রিলিং, রিমিং, গিয়ার মিলিং স্পাইরাল মিলিং ইত্যাদি অপারেশন গুলো সহজেই সম্পন্ন হয়ে থাকে।
মিলিং মেশিনের প্রকারভেদ (Types of milling machine):
টাইপ অনুযায়ী (Based on type):
- ভার্টিক্যাল পজিশনিং কুরু
- ভার্টিক্যাল মিলিং মেশিন (Vertical milling machine)
- হরাইজন্টাল মিলিং মেশিন (Horizontal milling machine)
- ইউনিভার্সাল মিলিং মেশিন (Universal milling machine)
- কলাম-এন্ড-নি টাইপ মিলিং মেশিন (Column and knee type milling machine)
- বেড টাইপ মিলিং মেশিন (Bed type milling machine)
