ম্যানুয়াল মেটাল কাটিং ক্লাসটি ওয়েল্ডিং এন্ড ফেব্রিকেশন ২ [Welding and Fabrication 2] কোর্সের ৬ম অধ্যায়ের [Chapter 6] ক্লাস। ম্যানুয়াল মেটাল কাটিং [ Manual metal cutting ] ক্লাস টি ওয়েল্ডিং এন্ড ফেব্রিকেশন ২ [Welding and Fabrication 2] কোর্সের [Course] ২য় ট্রেডের [Trade 2] অংশ, যা ৯ম শ্রেণীতে [Class 9] পড়ানো হয়।
ম্যানুয়াল মেটাল কাটিং
হাতে ব্যবহার করা যায় এমন যে সকল টুলস ব্যবহার করে ধাতব বস্তু (মেটাল) কর্তন, অপসারণ, ছিদ্রকরণ ইত্যাদি কাজ সমাধা করে তাকে ম্যানুয়াল মেটাল কাটিং টুলস বলে । ম্যানুয়াল মেটাল কাটিং-এ যে সকল টুলস ব্যবহৃত হয় তাদেরকে নিয়ে শনাক্ত করা হলো :
(ক) ফাইল (File)
(খ) চিজেল (Chisel)
(গ) স্লিপ (Snip)
(ঘ) কোপার (Scraper)
(ঙ) হ্যাকস (Hacksaw)
(চ) ড্রিল বিট (Drill Bit)
ডিজেলের সাহায্যে মেটাল কাটিং পদ্ধতি (Procedure of Metal Cutting by Chisel)
ডিজেল দ্বারা কোনো মেটাল কাটার সময় বেঞ্চ ভাইদের মধ্যে কার্যবস্তুকে ভালোভাবে আটকাতে হবে। এরপর মেটালের মার্কিং অনুযায়ী চিজেল দ্বারা কাটতে হবে। কাটিং করার সময় চিজেলের কাটিং এজ-এর কোণ ৬০ হতে ৭০” অ্যাঙ্গেলে রেখে ব্যবহার করতে হবে।

ফাইল ও ফাইলিং (File and Filing)
ফাইল (File) : ফাইলকে চলতি ভাষায় উথা বা রেডি বলে। কোনো বস্তুর উপবিভাগে বা ছিদ্রের ভেতরে প্রয়োজনের অতিরিক্ত অল্প পরিমাণ ধাতু থাকলে ফাইল দিয়ে ঘষে ক্ষয় করে ধাতু অপসারণ করা হয়।
ফাইলের প্রধান অংশগুলো হলো-
১. ট্যাং (Tang)
২. হিল (Heel)
৩. এজ (Edge)
৪. ফেস (Face) এবং
৫. পয়েন্ট (Point)

ফাইল কাস্ট স্টিল দিয়ে তৈরি হয় এবং বিভিন্ন আকার ( Shape ), স্তর (Grade) এবং দৈর্ঘ্য মাপের হয়ে থাকে। ফাইলের দৈর্ঘ্য ৫০ মিমি হতে ৪৫০ মিমি পর্যন্ত হয়। ফাইলের আকার ফ্লাট, স্কয়ার, রাউন্ড, হাফ-রাউন্ড, ট্রাপ্সুলার (Traingular), নাইফ (Knife) হয়ে থাকে। ফাইলের স্তর (Grade), রাফ (Rough), বাস্টার্ড (Bastard), সেকেন্ড কাট (Second cut), ম্মুখ (Smooth), এবং (Dead Smooth) হয়ে থাকে ।
ফাইলিং (Filing)
কোনো বস্তুর উপরিভাগকে ফাইল দিয়ে ক্ষয় করার প্রণালিকে ‘ফাইলিং’ করা বলে। ‘ফাইলিং’-এর নীতি মূলত *চিপিং’-এর অনুরূপ । ফাইলের ক্ষেত্রে এর প্রত্যেকটি দাঁত চিজেলের ‘কাটিং এজ’-এর ন্যায় কাজ করে থাকে । কোনো প্রশস্ত স্থানকে ক্ষয় করতে হলে, চিত্রোলের স্থলে যেমন প্রথমে এর ‘কাটিং এজ’ দিয়ে কতকগুলো নালি তৈরি করে পরে অবশিষ্ট উঁচু স্থানগুলোকে আড়ভাবে কাটা বা ক্ষয় করা হয়, ফাইলের হলেও কার্যত এটাই করা হয়ে থাকে । ফাইল চালনা করলে, এই উভয় ক্রিয়া যথাক্রমে একই সময়ে সম্পন্ন হয় ।
অগ্রসর হওয়ার সময় ফাইলের সম্মুখের দাঁতগুলো ধাতুর মধ্যে প্রবেশ করে ক্ষুদ্র ক্ষুদ্র নালি তৈরি করে চলে এবং এর ঠিক পেছনের দাঁতগুলো (কৌণিকভাবে কাটা থাকায়) অবশিষ্ট উচ্চ শিরগুলোকে আড়ভাবে কেটে ক্ষয় করে। ফলে, স্থানটি সমতল হয়ে যায় ।
