লেদ মেশিনে নার্লিং করার দক্ষতা অর্জন ক্লাসটি “মেকানিক্যাল ওয়ার্কশপ প্র্যাক্টিস” কোর্সের অংশ। “মেকানিক্যাল ওয়ার্কশপ প্র্যাক্টিস” কোর্সের প্রায় সকল ভিডিওই আমাদের চ্যানেলে পেয়ে থাকবেন।
লেদ মেশিনে নার্লিং করার দক্ষতা অর্জন
লেদের প্রধান প্রধান অপারেশন সমূহঃ
লেদের প্রধান প্রধান অপরেশন সমূহ নিম্নে দেওয়া হল:
১) টার্নিং
(২) ফেসিং।
(৩) ড্রিলিং
(৪) রিমিং
(৫) প্লেনিং
(৬) থ্রেড কাটিং
(৭) বোরিং।
(৮) সেপিং
(৯) টেপার টার্নিং
(১০) নার্লিং
(১১) স্পট ফেসিং
(১২) পলিসিং
(১৩) কাউন্টার বোরিং
(১৪) কাউন্টার শিংকিং।

ফেসিং, বোরিং, রিমিং ও নার্লিং নিয়ে আলোচনাঃ
ফেসিংঃ সিলিন্দ্রিক্যাল জবের সম্মুখ এন্ড কাটিং টুলের সাহায্যে মসৃন করাকে ফেসিং বলে।
বোরিংঃ যে পদ্ধতিতে মেশিনের সাহায্যে বোরিং টুল দ্বারা ড্রিল করা ছিদ্র (Hole) এর মাপকে বড় করা হয়, তাকে বোরিং বলে।
রিমিংঃ ইহা একটি ফিনিশিং প্রসেস, এক্ষেত্রে রিমার নামক টুলের সাহায্যে পূর্ব প্রস্তুতকৃত হোল মেশিনিং করা হয়।
নার্সিংঃ নার্লিং টুলের সাহায্যে কোন জবের উপর খাজ তৈরি করাকে নার্লিং বলে। এটা এক প্রকার অমসৃণ আকৃতি যার ফলে জবকে সুবিধাজনকভাবে ধরা যায় ৷
লেদ মেশিনের প্রধান ৭টি অংশের নামঃ
লেদের প্রধান ৭টি অংশ হলো-
১। বেড
২। হেড ষ্টক
৩। টেইল স্টক
৪। ক্যারেজ
৫। চাক
৬। ক্রস স্লাইড এন্ড কম্পাউন্ড
৭। কুইক চেঞ্জ গিয়ার বক্স।
লেদ মেশিনের স্পেসিফিকেশন (Specification) বা বিনির্দেশ বলতে কী বুঝায়?
লেদ মেশিন আকারে, প্রকারে ও ব্যবহারে বহু ধরনের হয়ে থাকে। এমন অনেক লেদ মেশিন আছে যা দ্বারা একটি বিশেষ কাজ ছাড়া অন্য কোন কাজ করা যায় না। আবার এমন লেদও আছে যা অনেক ধরনের কাজ করার উপযোগী। তাই লেদ মেশিনই হোক অথবা অন্য কোন মেশিন টুলস হোক এর সঠিক পরিচিতির প্রয়োজন। মেশিন টুলস এর সার্বিক পরিচিতি প্রকাশের জন্য উল্লেখযোগ্য বিষয়সমূহকে এ মেশিনের বিনির্দেশক বা স্পেসিফিকেশন (Specification) বলা হয় ।
লেদ স্পেসিফিকেশন প্রকাশ করতে কী কী বিষয় উল্লেখ করা প্রয়োজন ?
লেদ স্পেসিফিকেশন প্রকাশ করতে নিম্নলিখিত বিষয় উল্লেখ করা প্রয়োজন-
১. কেন্দ্রের উচ্চতা (Height of center)
২. কেন্দ্র থেকে বেডের উপর সর্বাধিক আবর্তনযোগ্য ব্যাস (Swing over bed)
৩. স্পিন্ডল বেগের বিস্তৃতি (Spindle speed range)
৪. মেট্রিক প্যাচের পিচসমূহ (Metric thread pitch)
৫. ক্রস স্লাইডের ভ্রমণ (Cross slide travel)
৬. টেইল স্টকের স্লিভ ভ্রমণ (Tall stock sleeve travel)
৭. মোটরের অশ্ব-শক্তি এবং আরপিএম (Motor Horse Power and RPM)