শেপার মেশিনের সমতল করার দক্ষতা অর্জন ক্লাসটি “মেকানিক্যাল ওয়ার্কশপ প্র্যাক্টিস” কোর্সের অংশ। “মেকানিক্যাল ওয়ার্কশপ প্র্যাক্টিস” কোর্সের প্রায় সকল ভিডিওই আমাদের চ্যানেলে পেয়ে থাকবেন।
শেপার মেশিনের সমতল করার দক্ষতা অর্জন
শেপার মেশিনঃ এটি ওয়ার্কশপে বহুল ব্যবহৃত মেশিন। এই মেশিনে সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল ব্যবহার করা হয়। কাটিং টুল সরলরৈখিক গতিতে ওয়ার্কপিচের উপর দিয়ে সামনে যাওয়ার সময় ধাতব পদার্থ অপসারণ করে। র্যাম পিছনে আসার সময় কাটে না। শেপারে কুইক রিটার্ণ মেকানিজম (quick return mechanism) কাজ করে অর্থাৎ র্যামের ফিরতি স্ট্রোকের গতি কাটিং স্ট্রোকের চেয়ে অনেক বেশি।
কাটিং টুল্সের ওরিয়েন্টেশন অনুযায়ী আনুভূমিক, উল্লম্ব এবং কৌণিকভাবে অবস্থিত ওয়ার্কপিচের ধাতব পদার্থ অপসারণ করে। অপারেটর দক্ষ হলে টুল ফিড এবং টেবিল এডজাস্টমেন্টের মাধ্যমে বাঁকা (curved) পৃষ্ঠের উপরও মেশিনিংয়ের কাজ করা যায়।

শেপার মেশিন প্রধানত কি কাজে ব্যবহৃত হয়?
মেশিন শপের একটি গুরুত্বপূর্ণ যন্ত্র হল শেপার মেশিন। প্রধানত সমতল পৃষ্ট কাটার জন্য শেপার মেশিন ব্যবহার করা হয়। কোন ধাতুর পৃষ্টতল হতে অপ্রজনীয় অংশ কেটে ফেলে নির্দিষ্ট আকার-আকৃতি প্রদান করাই শেপার মেশিনের প্রধান কাজ। এর মাধ্যমে কোন ধাতব বস্তুর তল কেটে প্রয়োজন মত আকার-আকৃতি প্রদান করা হয়। শেপার মেশিন দিয়ে বিভিন্ন রকম তল কাটার জন্য বিভিন্ন রকমের কাটিং টুল ব্যবহার করা হয়।
শেপার মেশিনের শ্রেনীবিভাগঃ
র্যাম চলাচলের মেকানিজম অনুযায়ী (Based on mechanism of ram movement) ৩ (তিন) প্রকার। যথাঃ
১. ক্র্যাঙ্ক টাইপ (Crank type): এটি একটি সাধারণ শেপার মেশিন যার র্যাম ক্র্যাঙ্ক মেকানিজমে রেসিপ্রোকেটিং মুভমেন্ট করে।
২. গিয়ারড বা গিয়ার্ড টাইপ (Geared type): র্যামটি রেক ও পিনিয়নে রেসিপ্রোকেটিং মুভমেন্ট করে। এ ধরনের শেপার মেশিন খুব কম ব্যবহারিত হয়।
৩. হাইড্রোলিক টাইপ (Hydraulic type): র্যামটি হাইড্রোলিক ওয়েলের চাপে রেসিপ্রোকেটিং মুভমেন্ট করে। অতি উচ্চ চাপে সিলিন্ডারে তৈল প্রবেশ করানো হয় এবং পিস্টন র্যামের সাথে সংযোগ থাকে। এই মেশিনে শুরু থেকে শেষ পর্যন্ত কাটিং স্পীড ও র্যামের শক্তি একই থাকে।