লেদ মেশিনের সাহায্যে সেন্টার ড্রিল করার দক্ষতা অর্জন ক্লাসটি “মেকানিক্যাল ওয়ার্কশপ প্র্যাক্টিস” কোর্সের অংশ। “মেকানিক্যাল ওয়ার্কশপ প্র্যাক্টিস” কোর্সের প্রায় সকল ভিডিওই আমাদের চ্যানেলে পেয়ে থাকবেন।
লেদ মেশিনের সাহায্যে সেন্টার ড্রিল করার দক্ষতা অর্জন
সেন্টার লেদ (for Mechanical)
সেন্টার লেদ হলাে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মেশিন টুল । অতীতে ইঞ্জিন দ্বারা চালিত হতাে বলেই এই মেশিনকে ইঞ্জিন লেদ বলা হতাে । এ লেদের উভয় সেন্টার ( লাইভ অথবা ডেড ) – এর মধ্যে ওয়াকপিসকে বেঁধে কাজ করা হয় বলে একে সেন্টার লেদ বলা হয় । সেন্টার লেদ দুই ধরনের হয়ে থাকে । যথা – ( ১ ) কোন পুলি ড্রাইভ , ( ২ ) গিয়ার ড্রাইভ ।

কোন পুলি ড্রাইভ লেদের গঠন সরল এবং এর হেডস্টকের মধ্যে যে স্টেপ কোন পুলি ড্রাইভ থাকে তার বিভিন্ন গ্রুভে বেল্ট সেট করে । আধুনিক মেশিনশপে এটি অতি প্রয়ােজনীয় মেশিন টুল এবং নলাকার জব তৈরি করতে এটি ব্যবহৃত হয় । যখন ওয়ার্কপিস ঘুরতে থাকে তখন একটি সিঙ্গেল পয়েন্ট কাটিং টুলকে ওয়ার্কপিসের ব্যাসার্ধ বরাবর নির্দিষ্ট গভীরতায় এগিয়ে দিয়ে ওয়ার্কপিসের অক্ষ বরাবর লম্বালম্বি চালনা করা হয় ।
এতে ম্যাটারিয়াল চিপের আকারে অপসারিত হয় । সেন্টার লেনে অভ্যন্তরীণ এবং বাহ্যিক উভয় সারফেস বা তলই মেশিনিং করা যায় । উপকরণ এবং অ্যাটাচমেন্ট ব্যবহার করে সেন্টার লেদে টার্নিং , টেপার টার্নিং , ড্রিলিং , বােরিং , রিমিং , ফর্ম টার্নিং , নার্লিং , কাটিং , মিলিং , গ্রাইন্ডিং , পলিশিং ইত্যাদি কাজ করা যায় ।
সেন্টার লেদের প্রধান প্রধান অংশসমূহের নাম
( ক ) লেদ বেড ( Lathe Bed )
( খ ) স্পিন্ডল ( Spindle ) ।
( গ ) হেডস্টক ( Headstock )
( ঘ ) টেইলস্টক ( Tailstock )
( ঙ ) ফিড রড ( Feed Rod )
( চ ) লিড ( Lead Screw )
( ছ ) কুইক চেঞ্জ গিয়ার বক্স ( Quick Change Gear Box )
( জ ) মােটর ( Motor )
( ঝ ) ক্যারেজ( Carriage ) এর অংশসমূহের নাম
১ ) স্যাডল
২ ) ক্রস স্লাইড
৩ ) কম্পাউন্ড রেস্ট
৪ ) কম্পাউন্ড স্লাইড
৫ ) টুল পোেস্ট ( Tool Post )
৬ ) অ্যাপ্রােন ( Apron )
