হ্যান্ড ট্যাপ দিয়ে কার্যবস্তুর ভিতরে প্যাঁচ কাটা | মেকানিক্যাল ওয়ার্কশপ প্র্যাক্টিস

হ্যান্ড ট্যাপ দিয়ে কার্যবস্তুর ভিতরে প্যাঁচ কাটা ক্লাসটি “মেকানিক্যাল ওয়ার্কশপ প্র্যাক্টিস” কোর্সের অংশ। “মেকানিক্যাল ওয়ার্কশপ প্র্যাক্টিস” কোর্সের প্রায় সকল ভিডিওই আমাদের চ্যানেলে পেয়ে থাকবেন।

 

হ্যান্ড ট্যাপ দিয়ে কার্যবস্তুর ভিতরে প্যাঁচ কাটা

হাতের প্যাচ কাটাঃ

প্রকৌশল ও কারিগরি কর্ম ক্ষেত্রে বিভিন্ন কাজে নাট, বোল্ট, স্ক্রু, স্টাড ইত্যাদি ব্যবহৃত হয়। অটোমেটিভ কর্মশালায় এদের ব্যবহার সর্বাধিক। যে সকল স্থানে নাট-বোল্ট, স্ক্রু ও স্টাড আটকাতে হয়, ওই সকল স্থানে যথাক্রমে ধাতুর ভেতরে ও বাইরে কতগুলো একই কৌণিক অবস্থানে দাতব খাঁজ কাটা থাকে।

 

প্যাঁচ কাটা

 

এই খাঁজ সমূহকে প্যাঁচ বা থ্রেড ( Thread ) বলা হয়ে থাকে। প্যাচের উঁচু অংশকে এস ক্রেস্ট ( Crest ) ও নিচু অংশকে রুট ( Root ) বলে। ধাতুর বাহিরে এ জাতীয় প্যাঁচ কর্তন করা হলে তাকে বাহিরের প্যাঁচ ( External Thread ) এবং ভিতরে হলে ভিতরের প্যাঁচ ( Internal Thread ) বলে। উল্লেখ্য, প্যাঁচ মেশিনে ও হাতে কেটে তৈরি করা হয়ে থাকে। একই পরিমাপের অধিক সংখ্যক বস্তুকে দ্রুত প্যাঁচ কর্তনের জন্য মেশিন দ্বারা কাটাই উত্তম। কিন্তু এই ক্ষেত্রে মেশিন ও মেশিন শপ এবং মেশিন পরিচালনার জন্য দক্ষ কর্মীর প্রয়োজন পড়ে।

রিপেয়ার ও মেরামতের ক্ষেত্রে মাঝে মাঝে এক দিকে যেমন দু-চারটি নাট তৈরি করতে হয়, আবার বোল্ট , স্টাড ও স্ক্রু তৈরি করতে হয়। যে স্থানে এ সকল আটকানোর বস্তু ব্যবহার করতে হয় ঐ সকল স্থানের প্যাঁচ নষ্ট হয়ে গেলও পুনরায় প্যাঁচ কাটতে হয়। এসকল ক্ষেত্রে হস্ত চালিত টুলস দ্বারা প্যাচ কর্তন শ্রেয়।

সাধারণত ধাতব বস্তুর বাইরে প্যাঁচ কেটে বোল্ট, স্টাড ও স্ক্রু তৈরি করতে ডাই ( Die ) নামক হস্তচালিত টুলস ব্যবহৃত হয়। পক্ষান্তরে নাটের ভিতর ও ধাতব বস্তুর ছিদ্রে প্যাঁচ কাটার জন্য যে হস্ত চালিত টুলস ব্যবহৃত হয় তাকে ( ট্যাপ ) Tap বলা হয়। এরূপ ডাই কিংবা ট্যাপ দ্বারা গোলাকার ধাতব বস্তুর বাহির কিংবা ভিতরের থ্রেড কাটার প্রক্রিয়াকে হাতে প্যাচ কাটা ( Manual Thread Cutting) বলে।

 

logo

 

হ্যান্ড ট্যাপ দিয়ে কার্যবস্তুর ভিতরে প্যাঁচ কাটা নিয়ে বিস্তারিত ঃ

Leave a Comment