ওয়েল্ডিং পজিশন ক্লাসটি ওয়েল্ডিং এন্ড ফেব্রিকেশন ১ [Welding and Fabrication 1] কোর্সের ৫ম অধ্যায়ের [Chapter 5] ক্লাস। ওয়েল্ডিং পজিশন [ Welding position ] ক্লাস টি ওয়েল্ডিং এন্ড ফেব্রিকেশন ১ [Welding and Fabrication 1] কোর্সের [Course] ২য় পত্রের [2nd Paper] অংশ, যা ৯ম শ্রেণীতে [Class 9] পড়ানো হয়। ওয়েল্ডিং এন্ড ফেব্রিকেশন ১ [Welding and Fabrication 1] কোর্সের প্রায় সকল ভিডিওই আমাদের চ্যানেলে পেয়ে থাকবেন।
ওয়েল্ডিং পজিশন
ওয়েল্ডিং (Welding) কাকে বলে?
ওয়েল্ডিং (Welding): দুই খন্ড ধাতুকে উত্তাপের সাহায্যে গলিত বা অর্ধগলিত অবস্থায় এনে চাপে বা বিনা চাপে স্থায়ীভাবে জোড়া দেওয়ার প্রনালীকে ওয়েল্ডিং বলে।

ওয়েল্ডিং এর প্রকারভেদ :
ওয়েন্ডিং প্রধানত ২ প্রকার। যথাঃ
১। প্রেসার বা নন-ফিউশন ওয়েল্ডিং।
২। নন প্রেসার বা ফিউশন ওয়েল্ডিং।
ওয়েল্ডিং এর সময় স্বাস্থ্য এবং সুরক্ষাঃ
ওয়েল্ডিং শপের কর্মীদের নিরাপত্তা সর্বপ্রথম বিবেচনা করতে হবে। এখানে বিদ্যুৎ, গ্যাস সহ বিভিন্ন দাহ্য পদার্থের অ- নিরাপদ ব্যবহার একজন কর্মীর জীবনের নিরাপত্তার জন্য মারাত্বক হুমকিস্বরূপ।
সুতরাং ওয়েল্ডিং এর পূর্বে অবশ্যই নিম্নোক্ত নিরাপত্তা ও সতর্কতা অবলম্বন করতে হবে। যথাঃ-
- সর্বদা গাঢ় লেন্সের ওয়েল্ডিং হ্রড ও নিরাপত্তা চশমা পরুন।
- সবসময় লম্বা লেদার গ্লোবস, ওয়েল্ডিং জ্যাকেট, এ্যাপ্রন এবং লেদার এর জুতা পরুন। লম্বা চুল থাকলে পেছনে গুটিয়ে রাখুন।
- কাজের কোন স্থানে কোন দাহ্য বস্তু থাকলে তা সরিয়ে ফেলতে হবে।
- ওয়েন্ডিং এর পূর্বে বৈদ্যুতিক সংযোগ স্থানগুলো পরীক্ষা করতে হবে।
- কর্মক্ষেত্রে কোন প্রকার পানি, তৈল, গ্রীজ জাতীয় দ্রব্য মেঝেতে পড়ে না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে।
- গ্যাস সিলিন্ডার আগুন থেকে দুরে রাখতে হবে।
- টিগ ওয়েল্ডিং করার সময় ফ্লোমিটার ব্যবহারের পূর্বে ভাল্ব সকেট পরিষ্কার করা এবং আঘাত যেন না পায় সেদিকে লক্ষ্য রাখতে হবে।
- টাংস্টেন ইলেকট্রোড ওয়েল্ডিং এর সময় জব এর সাথে লেগে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে।
- যাবতীয় ইকুইপমেন্ট সমূহ ধাতব কণা এবং ধাতব স্তুপ থেকে মুক্ত রাখতে হবে।
ওয়েল্ডিং এর সরঞ্জাম বা ইকুইপমেন্ট (Equipment):
- বিদ্যুৎ সরবরাহ লাইন (এসি/ডিসি) (Power line )
- ইলেক্ট্রোড (Electrode)
- ইলেক্ট্রোড হোল্ডার (Electrode holder)
- লম্বা তার (Long electric cable)
- কানেক্টর (Cable connector)
- ক্যাবল লাগ (Cable lugs)
- হাতুড়ি (Hammer)
- আর্থিং ক্ল্যাম্প (Earthing clamp )
- তারের ব্রাশ (Wire brush )
- হ্যান্ড সিল্ড (Hand shield)
- নিরাপত্তা চশমা (Safety googles)
- চামড়ার হ্যান্ড গ্লোভস (Leather hand glooves)
- এপ্রোন (Apron )
- নিরাপত্তা জুতো ( Safety shoes )

ওয়েল্ডিং পজিশন নিয়ে বিস্তারিত ঃ