অলৌহজ সংকর ধাতু ক্লাস টি মেশিন টুলস অপারেশন ১ [Machine Tools Operation 1] কোর্সের ১৮ [Chapter 18] অধ্যায়ের ক্লাস। অলৌহজ সংকর ধাতু [Non-ferrous alloys] ক্লাস টি মেশিন টুলস অপারেশন ১ [Machine Tools Operation 1] কোর্সের [Course] ২য় পত্রের [2nd Paper] অংশ, যা ১০ম শ্রেণীতে [Class 10] পড়ানো হয়। অলৌহজ সংকর ধাতু [Non-ferrous alloys] ক্লাস টি মেশিন টুলস অপারেশন ১ [Machine Tools Operation 1] কোর্সের কোর্সের প্রায় সকল ভিডিওই আমাদের চ্যানেলে পেয়ে থাকবেন।
অলৌহজ সংকর ধাতু
সংকর ধাতু সূচনা (Introduction):
সাধারণ কথায় অ্যালয় (Alloy) বলতে দুই বা ততোধিক ধাতুর সংমিশ্রণকে বুঝায়। কারিগরি ক্ষেত্রে সাধারণত যে সকল মৌলিক ধাতু ব্যবহার করা হয়ে থাকে সেগুলির গুণ বা শক্তি, সাধারণ সকল কাজের ক্ষেত্রে যথেষ্ট নয় বলে বিশেষ গুণ বা শক্তি পাওয়ার উদ্দেশ্যে এক বা একাধিক লৌহজাত বা অলৌহজাত ধাতুকে মূল ধাতুর সাথে রাসায়নিকভাবে মিশ্রতি করে এক নতুন ধাতু উৎপন্ন করা হয়। একে সংকর ধাতু (Alloy Metal) বলে প্রধানত ক্ষয় রোধ গুণ ও হার্ডেনিং গুণ বৃদ্ধি, গ্রেইন সাইজ নিয়ন্ত্রণ, উচ্চ শক্তি, মেশিনিং করার ক্ষমতা বৃদ্ধি প্রভৃতি উদ্দেশ্য সাধনের জন্য বিভিন্ন ধাতুর মধ্যে সংকরায়ণ করা হয়।

সংকর ধাতু (Alloy Metal) :
ধাতুর মূল উপাদানের সাথে অ্যালয়িং এলিমেন্ট যোগ করে অধিকতর উন্নত গুণসম্পন্ন যেসব নতুন ধাতু উৎপাদন করা হয় তাই সংকর ধাতু নামে পরিচিত।
সংকর ধাতুকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। যথাঃ-
১। ফেরাস অ্যালয় বা লৌহজাত সংকর ধাতু এবং
২। অলৌহজাত সংকর ধাতু।
সংকর ধাতুর প্রয়োজনীয়তা (Needs of Alloy Metal):
ধাতুর যে সমস্ত গুণাগুণ বৃদ্ধির জন্য অ্যালয় করা হয়। তা নিম্নে দেওয়া হলোঃ
ক) হার্ডেনেবিলিট বৃদ্ধির জন্য।
খ) সাধারণ তাপমাত্রায় শক্তি বৃদ্ধির জন্য।
গ) উচ্চ অথবা নিম্ন তাপমাত্রায় যান্ত্রিক গুণাগুণ বৃদ্ধির জন্য।
ঘ) ক্ষয়রোধক শক্তি বৃদ্ধির জন্য।
ঙ) মরিচারোধক শক্তি বৃদ্ধির জন্য।
চ) চুম্বকীয় শক্তি বৃদ্ধির জন্য।
জ) ইম্প্যাক্ট লোড, শক্ লোড বহন ক্ষমতা বৃদ্ধির জন্য।
সচরাচর ব্যবহৃত সংকর ধাতুসমূহ (General Useable Alloy Metals):
নিম্নে সচরাচর ব্যবহৃত সংকর ধাতুসমূহের নাম লিপিবদ্ধ করা হলো:
১। হাইস্পিড স্টিল (High Speed Steel): সাধারণত এটা খুব শক্ত ধাতু। এতে মিশ্রণের হার টাংস্টেন (Tungsten) শতকরা ১৮ ভাগ, ক্রোমিয়াম (Cromium) শতকরা ৬ ভাগ, সিলিকন শতকরা ০.৫ ভাগ, ভ্যানাডিয়াম (Vanadium) শতকরা ০.৩ ভাগ, ম্যাঙ্গানিজ (Manganese) শতকরা ০.১ ভাগ ও কার্বন শতকরা, ০.৭ ভাগ। কামারশালায় একে ফোর্জিং এবং শক্ত করা ও টেম্পার দেওয়া যায়। কিন্তু ওয়েল্ডিং করা যায় না। হাইস্পিড স্টিল দ্বারা তৈরি যন্ত্র এর তীক্ষ্নতাকে অব্যাহত রেখে অন্য ধাতুকে কাটতে সক্ষম হয়।
২। স্টেইনলেস স্টিল (Stainless Steel): এ প্রকার মিশ্র ধাতুর ক্ষয়রোধী শক্তি খুবই বেশি এবং উপরিভাগে কখনো মরিচা পড়ে না। এর মধ্যে ক্রোমিয়াম শতকরা ১২ ভাগ হতে ২০ ভাগ, নিকেল শতকরা ৪ ভাগ থেকে ১২ ভাগ, ম্যাঙ্গানিজ শতকরা ১ ভাগ, কার্বন শতকরা ০.২ ভাগ মিশ্রিত থাকে। এটা এসিড (Acid) দ্বারা আক্রান্ত হয় না বা চুম্বক দ্বারাও আকৃষ্ট হয় না। এটা তাপের কুপরিবাহী।
৩। টাংস্টেন স্টিল (Tungsten Steel): এটা মরিচারোধী , খুব শক্ত ও সহজে স্থায়ী চুম্বকে পরিণত করা যায়। এতে শতকরা ২ ভাগ হতে ১৮ ভাগ পর্যন্ত টাংস্টেন ও শতকরা ০.২ ভাগ থেকে ১.৫ ভাগ পর্যন্ত কার্বন স্টিলের সাথে মিশ্রিত করে এটা তৈরি হয়ে থাকে।
৪। নিকেল স্টিল (Nickel Steel): এটা খুব শক্তিসম্পন্ন, দুচ্ছেদ্য, আকস্মিক আঘাত সহনশীল ও স্থিতিস্থাপকতা গুণবিশিষ্ট হয়ে থাকে। এতে মরিচা পড়ে না বা ক্ষার দ্রব্য দ্বারা এটা আক্রান্ত হয় না। এর ভেতর শতকরা ৫ ভাগ নিকেল ও শতকরা ০.২ ভাগ হতে ০.৪ পর্যন্ত কার্বন থাকে।
৫। ম্যাঙ্গানিজ স্টিল (Manganese Steel): এটা এক প্রকার মিশ্র স্টিল। নিকেল স্টিল হতে এটা অধিকতর শক্ত এবং শক্তিসম্পন্ন।
৬। ক্রোমিয়াম স্টিল (Cromium Steel): এটার অপর নাম ক্রোস স্টিল। নিকেল স্টিল থেকে এটা অধিকতর শক্ত এবং শক্তিসম্পন্ন।
৭। ক্রোম নিকেল স্টিল (Chrome Nickel Steel): একে নাইক্রোম স্টিল বা নিকেল ক্রোমিয়াম স্টিল বলে। এর শক্তি ক্রোমিয়াম স্টিল হতে ও অধিক।
৮। ভ্যানাডিয়াম স্টিল (Vanadium Steel): এটা বেশ শক্তিসম্পন্ন ও শক্ত ধাতু।
৯। ক্রোম ভ্যানায়িাম স্টিল (Chrom Vanadium Steel): এটা উচ্চ শ্রেণীর স্প্রীং স্টিল শ্রেণিভুক্ত। এটা তাপক্রিয়ার সময় সমভাবে শক্ত হয়। এবং ভিতরে কোনো চাপ সৃষ্টি করে না। এটা স্থিতিস্থাপকতা (Elastisity) গুণ অনেক বেশি।
১০। মলিবডেনাম স্টিল (Molybdenum Steel): এটা টাংস্টেন স্টিল এর ন্যায় শক্ত। কিন্তু অপেক্ষাকৃত কম ভঙ্গুর । এর আকস্মিক আঘাত সহ্য করার ক্ষমতা অত্যন্ত বেশি।
১১। স্প্রীং স্টিল (Spring Steel): একপ্রকার মিশ্র স্টিল। ক্রোমভ্যালাডিয়াম স্টিল সিলিকা ম্যাগনিজ স্টিল, ক্রোম স্টিল, ইত্যাদি স্ত্রীং স্টিলের উদাহরণ।
১২। ফোর্জড স্টিল ( Forged Steel): কোনো বিশেষ ক্ষেত্রে ব্যবহার করার উদ্দেশ্যে সাধারণ ফোর্জিং (Forging) প্রণালিতে ভিতরের দানাগুলিকে সুসংবদ্ধ করিয়ে একে অধিকতর শক্তিসম্পন্ন করা হয়ে থাকে। এই প্রণালিতে তৈরি করা স্টিলকেই সাধারণত ফোর্জড স্টিল বলে।
১৩। রোল্ড স্টিল (Rolled Steel): রোলিং (Rolling) প্রণালিতে এটা তৈরি করা হয়।
১৪। ম্যাগনেট স্টিল (Magnet Steel): এটা অধিক পরিমাণ কোবাল্ট (Cobalt) ধাতু মিশ্রিত এবং চুম্বক ক্ষেত্রে ব্যবহারের উপযোগী এক বিশেষ শ্রেণির স্টিল।
