গ্যাস ওয়েল্ডিং ফিলার মেটালের বৈশিষ্ট্য ক্লাস টি ওয়েল্ডিং এন্ড ফেব্রিকেশন ২ [Welding and Fabrication 2] কোর্সের ১৪তম অধ্যায়ের [Chapter 14] ক্লাস। গ্যাস ওয়েল্ডিং ফিলার মেটালের বৈশিষ্ট্য [ Characteristics of gas welding filler metal ] ক্লাস টি ওয়েল্ডিং এন্ড ফেব্রিকেশন ২ [Welding and Fabrication 2] কোর্সের [Course] ২য় ট্রেডের [Trade 2] অংশ, যা ৯ম শ্রেণীতে [Class 9] পড়ানো হয়।
গ্যাস ওয়েল্ডিং ফিলার মেটালের বৈশিষ্ট্য
বিভিন্ন ধরনের গ্যাস ওয়েন্ডিং ফিলার মেটাল
গ্যাস ওয়েল্ডিং জোড়ার ফাঁকা স্থান পূরণ করার জন্য যে পূরক ধাতু/ মেটাল ব্যবহার করা হয়, তাকে ফিলার মেটাল বলে । সাধারণত ফিলার মেটাল রড বা তারের আকৃতিতে পাওয়া যায়। রড আকৃতির ফিলার মেটালকে ফিলার রড বলে।
ফিলার রড দুই প্রকার। যথা-
(ক) আবৃত (Coated) ফিলার রড ও
(খ) অনাবৃত (Bare) ফিলার রড ।
তিনটি আবৃত বা কোটেড ফিলার রডের নাম যথাক্রমে-
১. মাইন্ড স্টিল কপার কোটেড ফিলার রড ।
২. মিডিয়াম কার্বন স্টিল কোটেড ফিলার রড
৩. লো-কার্বন স্টিল কোটেড ফিলার রড ।
উপরে উল্লিখিত ফিলার মেটালগুলি কেবল লৌহজাত ধাতু বা ফেরাস মেটালের ক্ষেত্রে ব্যবহার করা হয়। অলৌহজাত বা ননফেরাস বা সংকর (Alloy) ধাতু ওয়েল্ডিং-এর ক্ষেত্রে এ ধরনের ফিলার রড ব্যবহার করা হয়ে থাকে।
এছাড়া সুপার সিলিকন ও ফেরোসিলিকন নামে ফিলার মেটাল ব্যবহৃত হয়।

গ্যাস ওয়েল্ডিং ফিলার মেটালের আকার
গ্যাস ওয়েল্ডিং ফিলার মেটাল সাধারণত দুই ধরনের হয় । যেমন-
১. আবৃত্ত ফিলার মেটাল এবং
২. অনাবৃত ফিলার মেটাল ।
ফিলার মেটাল দণ্ডাকৃতি, জড়ানো তারের আকৃতি, তারের কুণ্ডলী এবং ধাতুর সরু ফালির মতো হয়ে থাকে । ফিলার মেটাল সাধারণত ১৬ মিমি হতে ৯৫ মিমি ব্যাসের এবং ১০০ সেমি লম্বা হয়। অনেক সময় ফিলার রডের ব্যাস মূল ধাতুর পুরুত্বের সমান নেওয়া হয় ।
গ্যাস ওয়েল্ডিং ফিলার মেটালের বৈশিষ্ট্য নিয়ে বিস্তারিত ঃ
