আর্ক ওয়েল্ডিং মেশিন এর বৈশিষ্ট্য | ওয়েল্ডিং এন্ড ফেব্রিকেশন ১

আর্ক ওয়েল্ডিং মেশিন এর বৈশিষ্ট্য ক্লাসটি ওয়েল্ডিং এন্ড ফেব্রিকেশন ১ [Welding and Fabrication 1] কোর্সের ৮ম অধ্যায়ের [Chapter 8] ক্লাস। আর্ক ওয়েল্ডিং মেশিনের বৈশিষ্ট্য [ Arc Welding Machine ] ক্লাস টি ওয়েল্ডিং এন্ড ফেব্রিকেশন ১ [Welding and Fabrication 1] কোর্সের [Course] ১ম ট্রেডের [Trade 1] অংশ, যা ৯ম শ্রেণীতে [Class 9] পড়ানো হয়।

 

আর্ক ওয়েল্ডিং মেশিন এর বৈশিষ্ট্য

 

ট্রান্সফরমার :

যেখানে বিদ্যুৎ সরবরাহ আছে সেখানে এটি ব্যবহার করা যায়। শুধু ফ্লাক্স কোটেড ইলেকট্রোড এই মেশিনে ব্যবহার করতে হয়। এ মেশিনে পোলারিটি রক্ষা করে কোন কাজ করা যায় না। তবে ক্রয়মূল্য এবং রক্ষণাবেক্ষণ খরচ কম হওয়ায় ছোট ছোট ওয়ার্কশপগুলো এই মেশিন ব্যবহার করতে পারে।

 

 ডিসি জেনারেটর

বৈদ্যুতিক মটর অথবা ইঞ্জিনের সাহায্যে একে চালান যায় সুতরাং যেখানে বিদ্যুৎ নাই সেখানেও এই ব্যবস্থা উপযুক্ত সব ধরনের ইলেকট্রোড দিয়ে ওয়েন্ডিং করতে হলে এই মেশিন ব্যবহার করা যাবে। এই শ্রেণির মেশিনকে খুব সহজে একস্থান হতে অন্যস্থানে নিয়ে যাওয়া যায়, তাই খুব বড় জন যা মেশিনের কাছে নিয়ে যাওয়া কষ্টকর সে ধরনের কাজের জন্য মেশিনকে কাজের নিকট নিয়ে এসে ওয়েন্ডিং করতে এ মেশিন ব্যবহৃত হয়। পোলারিটি ঠিক রেখে কাজ করার প্রয়োজন হলে এ মেশিন সেখানে ব্যবহৃত হয়, কারণ এতে পোলারিটি ঠিক রাখা যার।

 

আর্ক ওয়েল্ডিং মেশিন

 

রেক্টিফায়ার :

পোলারিটি রক্ষা করে সুবিধাজনকভাবে ওয়েন্ডিং করতে হলে এ মেশিন ব্যবহার করতে হয়। সকল ধরনের ইলেকট্রোড ব্যবহার করে যেখানে কাজ করতে হয় সেখানে এ মেশিন ব্যবহার করা যায়। তবে এ মেশিনের জয়মূল্য বেশি হওয়ায় ছোট ছোট ওয়ার্কশপে এর ব্যবহার কম হয়।

 

অতি সংক্ষিপ্ত প্রশ্ন

১। এসি ওয়েল্ডিং মেশিনগুলো কোন শ্রেণির ট্রান্সফরমার?

২। ওয়েল্ডিং ট্রান্সফরমার ওপেন সার্কিট ভোল্টেজ সাধারণত কত হয়?

৩। একটি ডিসি ওয়েল্ডিং মেশিনের ওপেন সার্কিট ভোল্টেজ কত হয়?

 

সংক্ষিপ্ত প্রশ্ন

৪। কোথায় কোন শ্রেণির ওয়েল্ডিং মেশিন ব্যবহৃত হয় লেখ।

৫। একটি ডিসি ওয়েন্ডিং মেশিনের বিভিন্ন অংশের নাম লেখ।

৬। রেক্টিফায়ারের কাজ কী?

৭। যেখানে বিদ্যুৎ নেই সেখানে কোন ধরনের ওয়েল্ডিং মেশিন ব্যবহার করতে হবে?

 

রচনামূলক প্রশ্ন

৮। ওয়েন্ডিং ট্রান্সফরমারে কোন ধরনের ইলেকট্রোড ব্যবহার করতে হয় তা বর্ণনা কর।

৯। ওয়েল্ডিং মেশিনের কোন বৈদ্যুতিক সংযোগে মরিচা পড়লে তা কীভাবে পরিষ্কার করবে তা বর্ণনা কর।

১০। একটি এসি ওয়েল্ডিং মেশিনের রেখাচিত্র অঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিত কর।

 

logo

আর্ক ওয়েল্ডিং মেশিন এর বৈশিষ্ট্য নিয়ে বিস্তারিত ঃ

Leave a Comment